মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নওগাঁ-২ আসনে সৌহার্দ্যের নজির : প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি এনামুল হকের শুভেচ্ছা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন
নওগাঁ-২ আসনে সৌহার্দ্যের নজির : প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি এনামুল হকের শুভেচ্ছা

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সদ্য পরাজিত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বাড়িতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য বিজয়ী এমপি মো: এনামুল হক। এসময়ে তাঁর সফর সঙ্গী হিসেবে স্থানীয় জামায়াতের নেতাগণ উপস্থিত ছিলেন। 


পত্নীতলা-ধামইরহাট নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


সাক্ষাৎকালে তিনি সাবেক এমপি সামসুজ্জোহা খানের খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় পরাজিত প্রার্থী নির্বাচিত এমপিকে স্বাগত জানিয়েছে। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক।


উভয় নেতা পত্নীতলা-ধামইরহাট উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এ ঘটনা এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।