সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে তিন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আটক

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
রাজশাহী সীমান্তে তিন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আটক

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার পূর্ব বাতান এলাকার খয়ের বাগান থেকে মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। পরবর্তীকালে বিএসএফ-এর সহযোগিতায় আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

ঘটনাস্থল থেকে ধৃত মাদক ব্যব্সায়ীরা হলো- চারঘাট থানার চর মুক্তারপুরের বাদশা মিয়ার ছেলে হৃদয় হোসেন (২৩) এবং একই থানার টাঙ্গন এলাকার মতিউর ইসলামের ছেলে রাহুল মিয়া (১৯)। এ সময় ১৯০ বোতল ভারতীয় ঊংপঁভ সিরাপ, ১ টি ইঞ্জিন চালিত নৌকা, ২ টি এনড্রয়েড মোবাইল ফোন এবং ১ টি হাসুয়া জব্দ করা হয়।

অপর ধৃত ব্যক্তি টাঙ্গন এলাকার মঞ্জুর হোসেনর ছেলে সজল মিয়া (৩৫)। 

উল্লেখ্য, মাদক পাচারের মূল হোতা ও এজাহার নামীয় পলাতক আসামী চর মুক্তারপুরের মৃত ছলেমান আলীর ছেলে মিলন ফাহতা (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

আটক তিন আসামীসহ জব্দকৃত মালামাল কাটাখালী থানায় হস্তান্তর কারা হয়েছে।