মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আবু সাঈদ চাঁদ ইউপি ও উপজেলা চেয়ারম্যান থেকে এমপি নির্বাচিত

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
আবু সাঈদ চাঁদ ইউপি ও উপজেলা চেয়ারম্যান থেকে এমপি নির্বাচিত

আবু সাঈদ চাঁদ ইউপি ও উপজেলা চেয়ারম্যান থেকে এবার এমপি নির্বাচিত হয়েছেন। প্রথম ইউপি চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ এবার রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন।  

আবু সাঈদ চাঁদ নির্যাতন-নিপীড়ন, নৃশংস হামলা ও রাজনৈতিক হয়রানি উপেক্ষা করে সর্বশেষ এমপি নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য।

রাজনৈতিক জীবনে তিনি প্রথম চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। টানা ৬ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এখানেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। 

চেয়ারম্যান থাকাকালিন তিনি অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

ইউনিয়নের গন্ডি পেরিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়তার পাশাপাশি গ্রহণযোগ্যতা লাভ করেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হন। তিনি বাঘা ও চারঘাট উপজেলায় ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ৯২ হাজার ৯৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।

আবু সাঈদ চাঁদ বলেন, এ বিজয় শুধু আমার না, এ বিজয় বাঘা-চারঘাটবাসীর। এ বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সাধারণ ভোটাররা যেভাবে পাশে ছিলেন, আমিও তাদের পাশে থেকে থাকব। #