মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিন জন আহতের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিন জনও রয়েছেন।

এদিকে পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুইজনকে গ্রেফতার করেছে। এর আগে, বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।