মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

৩৭ বছর পর এমপি পেলো জাতআমরুল বাসী

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
৩৭ বছর পর এমপি পেলো জাতআমরুল বাসী

৩৭ বছর পর নওগাঁর আত্রাই উপজেলার জাতআমরুল গ্রামবাসী শেখ মো: রেজাউল ইসলাম রেজু কে এমপি হিসাবে পেলেন। এর আগে একই গ্রামের মোল্লা পরিবারের মোল্লা আহসানউল্ল্যাহ বেঙ্গল প্রেসিডেন্সি বৃটিশ ভারত, মোল্লা মুসলেম আলী পূর্ব পাকিস্তান, মোল্লা আবুল কালাম আজাদ পূর্ব পাকিস্তান, মোল্লা আব্দুল মজিদ পূর্ব পাকিস্তান এবং রেজা মোল্লা ১৯৮৮ সনে সংসদে প্রতিনিধিত্ব করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতীকে শেখ মো: রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৫ হাজার ৮ শত ৮৬ ভোট। এছাড়া স্বতন্ত্র হিসাবে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির মোটর সাইকেল প্রতীকে ১৯ হাজার ৪ শত ৯০ ইসলামী আন্দোলন বাংলাদেশ রফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে ১ হাজার ৮ শত ২ এবং বাংলাদেশ রিপাবলিকান পাটির আতিকুর রহমান রতন মোল্লা হাতি প্রতীকে ৫ শত ৩৯ ভোট পেয়ে তিন জনই জামানত হারান।

নির্বাচিত হবার পর থেকেই শেখ মো: রেজাউল ইসলাম নেতা-কর্মী ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করছেন। মতবিনিময়কালে তিনি এলাকার সুশাসন নিশ্চিত করণ, বেকারত্ব বিমোচন, ব্যবসা-বানিজ্যের প্রসার, মানব সম্পদের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার, শিক্ষায় আধিপত্য মোকাবেলা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর বিষয়ে গুরুত্বারোপ করছেন।