মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চারঘাট সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
চারঘাট সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

রোববার (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক ১৮২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে।


উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র বিশেষ আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।