মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার দুদিন পর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগের আবেদন করেন। এরপর এটি প্রক্রিয়া করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হবে।


জানা গেছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তিনিও পদত্যাগপত্র জমা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


ওইদিনই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। নিজ পদের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব দিয়ে সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু দুদিন পর তিনিও পদত্যাগপত্র জমা দিলেন।


২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পান সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া। সে অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল।


তথ্যসূত্র: বাংলানিউজ