মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুর রহিম জানান, হাজারবিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল নিয়ে বিরোধ চলে আসছিল।


এরই জেরে পরিকল্পিতভাবে গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। অভিযোগটি অস্বীকার করে জহির উদ্দিন বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।


এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।