বাঘায় দোকানে ঢুকে গেল মাইক্রো, যুবক আহত
রাজশাহীর বাঘায় দোকানে ঢুকে মাইক্রোর চাপায় শহীদ হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা দিকে আড়ানী-বাগাতিপাড়া সড়কের আড়ানী নুরনগর খয়েরমিল ভাঙ্গা সাঁকো এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাগাতিপাড়া থেকে একটি কালো রঙ্গের মাইক্রো আড়ানীর দিকে আসছিলেন। এ সময় মাইক্রোটি আড়ানী নুরনগর খয়েরমিল ভাঙ্গা সাঁকো এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে শহীদ হোসেনের চা-সিঙ্গার দোকানের মধ্যে ঢুকে সে চাপা পড়ে আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পাশের চায়ের দোকানদার আবদুল হাই। শহীদ হোসেন নুরনগর খয়েরমিল গুচ্ছ গ্রামের বাসিন্দা।