মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ব্যাংকার শামসুল বারী’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
ব্যাংকার শামসুল বারী’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ ইকবালের বাবা ও রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মরহুম আলহাজ শামসুল বারী-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর রানীবাজার মুন্সীডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা মুন্সি ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম ।


দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থীত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. জাবেদ আলী,দৈনিক সমকালে’র ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, ফক্সনিউজ বিডি’র সম্পাদক মো. আসগর আলী সাগর,দৈনিক বার্তার ফটো সাংবাদিক মো. মিলন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, মরহুম আলহাজ শামসুল বারী গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।