চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে রায় প্রদান করেন। আরিফ জেলার শিবগঞ্জের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র্যাব,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে বিাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওইদিন শিবগঞ্জ থানায় র্যাবের উপ-পরিদর্শক লূৎফর রহমান।
২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসলাম আলী অভিযোগপত্র জমা করেন।