মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান, সেক্রেটারি ডা. সাখাওয়াত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান, সেক্রেটারি ডা. সাখাওয়াত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান নাজির এবং সেক্রেটারি হিসাবে মনোনীত হয়েছেন ডা. সাখাওয়াত হোসেন।


রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবিরের রাজশাহী মহানগর শাখার সদস্যদের নিয়ে হওয়া সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সই করা ব্যালট পেপারে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান তিনি।


সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইমরান নাজির শাখা সেক্রেটারি হিসেবে ডা. সাখাওয়াত হোসেনকে মনোনীত করেন। এরপর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।


সমাবেশে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। এ ছাড়াও শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।