মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি

সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলার পৌনে ১১টার কিছু পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করানোর কথা ছিল প্রধান নির্বাচন কমিশন কমিশনারের।

তবে শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগে শপথগ্রহণ কক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির দলীয় সিদ্ধান্তের কথা জানান। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণ না করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।

তথ্যসূত্র: বাংলানিউজ