মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

৬৪ জেলায় বড় পর্দায় দেখানো হবে মন্ত্রিসভার শপথ

সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
৬৪ জেলায় বড় পর্দায় দেখানো হবে মন্ত্রিসভার শপথ
ফাইল ফটো

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষকে নতুন সরকারের এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত করতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে প্রতিটি জেলায় বড় পর্দায় প্রদর্শিত হবে। এছাড়া রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ ঢাকার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে স্থানীয় সরকার বিভাগ।

নিরাপত্তার স্বার্থে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

পাশাপাশি আজ ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল বন্ধ অথবা সীমিত থাকবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যসূত্র: রাইজিংবিডি