সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
নওগাঁয় ট্যাপেন্টাডল  ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১ টায় নওগাঁর ধামইরহাট থানার পূর্ব বড়শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। যার মূল্য অনুমান ১৫ হাজার টাকা। এ সময় ধৃত আসামসীর কাছ থেকে নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং ১টি এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

ধৃত ব্যক্তি ধামইরহাট থানার পূর্ব বড়শিবপুরের মৃত বয়েল উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম (৪২)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।