রাজশাহীর সীমান্ত হতে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮:৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল মতিহার থানার ফুলতলা ঘাট এলাকার পদ্মা নদীচরের ঝাউবনে তল্লাশি করে একটি ব্যাগের মধ্য হতে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স,
১ হাজার পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকাবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ইলেকট্রিক মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।