সোমবার, জুন ২২, ২০২৬

শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এমপিদের

সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এমপিদের
জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির এমপিরা। ছবি: বিএনপি মিডিয়া সেল

শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়িতেই তারা বাসায় ফিরবেন।

আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৪২ মিনিটে বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান সিইসি। এরপর তারা সেখান থেকে জাতীয় সংসদের সরকার দলীয় কক্ষে যান। সেখানে সর্বসম্মতি ক্রমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।