মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা

সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন
দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
শপথ নিচ্ছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত এমপিরা, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

দুটো শপথই নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হলো আজ। একই সঙ্গে মন্ত্রীদেরও শপথগ্রহণ হচ্ছে বিকেলে।

সকালে রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়।

শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

এ ঘটনার পর শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী। জরুরি বৈঠকে বসে ১১ দলীয় জোটের নেতারা। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

তথ্যসূত্র: জাগোনিউজ