মন্ত্রিসভায় ডাক পেলেন মিজানুর রহমান মিনু
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজশাহী-২-এর মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজশাহী-২-এর মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে ২৮ হাজার ১৭৬ ভোটে পরাজিত করেন। এর আগে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা মিজানুর রহমান মিনু বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুগ্মমহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।