সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের যশের বিলে ফসলি জমিতে চলছে অবৈধ পুকুর খনন

বাগমারা প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের যশের বিলে ফসলি জমিতে চলছে অবৈধ পুকুর খনন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে চলছে অবৈধ ভাবে পুকুর খনন। ভেকু মেশিন দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুতকৃত জমি নষ্ট করে পুকুরের পাড় তৈরীর কাজ করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। অতিসত্বর কৃষি জমি রক্ষার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।


জানা যায়, প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে ওই এলাকার আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টারসহ কতিপয় প্রভাবশালী অবৈধভাবে সাজুড়িয়া গ্রাম সংলগ্ন যশের বিলে পুকুর খনন করছে। স্থানীয়রা তা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 


ওই বিলের জমি মালিক আবু তাহের, আলতাফ হোসেন, আবু সাইদসহ বেশকিছু কৃষক জানান, যশের বিলের প্রায় অংশ ইতিপূর্বে অবৈধ ভাবে পুকুর খনন করা আছে। এই এলাকায় মাত্র দেড়শ থেকে দুইশ বিঘা জমিতে ধানের চাষাবাদ হচ্ছে। যশের বিলের চাষাবাদের ওই অংশটুকু রক্ষার দাবি জানিয়েছেন তারা।


এদিকে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ওই বিলের অর্ধেকেরও বেশী পরিমাণ ফসলী জমিতে পুকুর খনন করা হয়। এতে অবশিষ্ট কৃষি জমি চাষাবাদে ঠিকমত পানি সেচ করতে না পেরে অথবা জলাবদ্ধতায় নানা দুর্ভোগ দেখা দেয়। তবুও অবশিষ্ট জমিতে ধান চাষ করে মাড়াই হলে গো-খাদ্য হিসেবে খড় এবং অন্যান্য প্রয়োজনে ধানের চাষাবাদ অব্যাহত রাখতে চায় কৃষকরা।


আনোয়া হোসেন মাস্টারের মুঠোফোনে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেনি


এ ব্যাপারে বাগমারার সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, অবৈধ ভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়াহবে।