নাটোরে ট্রেনের নীচে ঝাপ দিয়ে পা বিচ্ছিন্ন হলো গাড়িচালকের
নববধুর সাথে রাগারাগি করে নাটোর ট্রেনের নীচে ঝাপ দিয়ে পা হারিয়েছে নাইম হোসেন (৩৫) নামে এক প্রাইভেট কারের চালক। মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় এঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পরে তার একটি পা বিচ্ছিন্ন হয় এবং মাথায় ও ছোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় প্রথমে তাকে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরন করা হয়। সে নাটোর সুগারমিলস লেঙ্গুরিয়া বিহারি পাড়ার বাসিন্দা এবং হাবীব আহদে এর ছেলে।
রেলওয়ের ষ্টেশন মাষ্টার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে খুলা থেকে ছেরে আসা চিলাহাটি গামি রুপসা এক্্রপেস নাটোর তেবারিয়া স্টেশন এলাকায় পৌছা মাত্র নাইম হোসেন ট্রেনের নীচে ঝাপ দেয়, এতে ঘটনা স্খলেই তার পা বিছিন্ন হয় এবং মাথায় ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় প্রথমে তাকে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরন করা হয়।
আহত নাইমের দুলা ভাই বলেন প্রায় এক মাস আগে তার শ্যালক পছন্দ করে রাজশাহী পুঠিয়া দুর্গাপুর বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীর চলা-ফেরা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্ব হত্যার চেষ্টা করে। তার অবস্থা খুব খারাপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল- এর ডাক্তাররা বোর্ড করে চিকিসৎসা করবেন।
বিষয়টি সত্যতা স্বীকার করে স্থানীয় ষ্টেশন মাষ্টার শামীম হোসেন বলেন তিনি শুনেছেন, বাড়িতে রাগা-রাগি করে ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্ব হত্যার চেষ্টা করেছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।