মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

কাল ছিলাম সাধারণ গাড়িতে এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরি, চেঞ্জ তো আছে : দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০ অপরাহ্ন
কাল ছিলাম সাধারণ গাড়িতে এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরি, চেঞ্জ তো আছে : দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, কাল ছিলাম সাধারণ গাড়িতে এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরি, চেঞ্জ তো আছে। এসময় নিজের জ্ঞান একটু বাড়াতে হবে, তারপর কথা বলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কাল ছিলাম সাধারণ গাড়িতে এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরি, চেঞ্জ তো আছে।

আগে কাজের পরিধি জানি, কীভাবে কাজ করেন সেটা জানি। আগে বুঝি, তারপর আপনাদের সাতদিন পরে বলব।

নতুন দপ্তর পেয়েছেন, এর আগে সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই দপ্তরটা তো আপনার সারা বাংলাদেশব্যাপী কাজের জায়গা, সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ মনে করছেন কি না– এমন প্রশ্নের জবাবে এম ইকবাল হোসেইন বলেন, আমি কিছুই চিন্তা করিনি।

কারণ হলো আমি তো জিনিসটা জানি না। আমার নিজের জ্ঞানটা একটু বাড়াতে হবে, তারপর কথা বলতে হবে।

তিনি বলেন, সচিব কীভাবে করছেন, যেখানে ডিজাস্টারটা আছে কীভাবে সেটা ম্যানেজ করেন আমি কিছুই জানি না। আমি ওনাদের কাছে কিছু জ্ঞান নিতে চাই।

তারপর আমি কথা বলব।

কোনো পরিকল্পনা আছে কি না– এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ভালো করার জন্য পরিকল্পনা আছে। আমি তো আগেই বললাম, আই এম ভেরি নিউ। আমি আপনাদের চেয়েও কম জানি। তো এটা উনারা যদি একটু ব্রিফ করেন।

তথ্যসূত্র: বাংলানিউজ