মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

অনুমোদনবিহীন বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন
অনুমোদনবিহীন বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০ ঘটিকায় বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানি ব্যতীত চোরাইপথে আনা বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেববাজার আরডিএ মার্কেট এলাকায় অবস্থিত মুন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।