মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রুয়েটে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০ অপরাহ্ন
রুয়েটে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কম্পিটেটিভ প্রপোজাল ডেভেলপমেন্ট এন্ড রাইটিং এক্সিলেন্স ফর এইচ-ই-এ-টি প্রজেক্ট’  শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. মোজাহার আলী। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুণ্ঠানে আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

গবেষণার ধারা অব্যাহত রাখতে রুয়েটের আইকিউএসি এধরণের প্রশিক্ষণ কর্মশালার নিয়মিত আয়োজন করে আসছে।