প্রগতির একুশের মোড়ক উন্মোচন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখা থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রগতির একুশে সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান নগরীর বরেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী সংস্কৃত কলেজের অধ্যক্ষ বুলবুল রানী ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, লেখক ও আলোচক আব্দুল লতিফ চঞ্চল, গবেষক ও প্রাবন্ধিক ঈমরান হাসান, লেখক তাহাজ উদ্দিন, কবি জাকির হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর আসরের তারেক হাসান প্রবাল, অধ্যাপক অসিত সাহা, কবি নীলিমা নীলা, কবি দীপালি রানী সরকার,
প্রগতির প্রকাশনা সম্পাদক একেএম রেজাউল করিম খোকন, বিশ্বজিৎ, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, কবি ওয়ালিউল ইসলাম, কবি শামীমা নাইস, বিসিকের সাবেক ডিজি এনামুল হক, কবি শামামা ডেইজি, কবি মৌবন তুলী, কবি শ্রাবন্তী সাহা, লেখক সৈকত কর্মকার, সৈয়দ রাসেল প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে হাসান মিল্লাত নারীর গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন এআই-এর অপসংস্কৃতি রোধ করতে মুক্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চার প্রয়োজন, প্রগতির লেখা প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানান। ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি তার বক্তৃতায় দেশের প্রথম শহীদ মিনারের বিষয়টি তুলো ধরেন। তিনি সর্বস্তরের বাংলা ভাষা চালু করার জন্য আহবান জানান, কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন তার বক্তৃতায় লিটল ম্যাগের তাৎপর্য তুলে ধরেন,সেই সাথে প্রগতির সংক্ষিপ্ত ইতিহাস উপস্থিতদের জানান।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরুস্কার দেয়া হয়। প্রবন্ধে প্রথম স্থান অধিকার করেন পদ্মা সরকারি কলেজের সামিয়া সুচি,দ্ধিতীয় স্থান পান রাজশাহী সরকারূ কলেজের আফরা আনিকা ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের আবিদা সুলতানা সাবিহা, ছোটগল্পে প্রথম স্থান অধিকার করেন নিউ ডিগ্রি গর্ভমেন্ট কলেজের সৈয়দ রাশেল,
দ্ধিতীয় রাজশাহী সরকারি মহিলা কলেজের মুহসিনা,তৃতীয় স্থান অধিকার করেন বরেন্দ্র কলেজের আলিফ হাসান, কবিতা প্রথম স্থান অধিকার করেন কোর্ট কলেজের সৈকত কর্মকার, ছড়ায় প্রথম স্থান অধিকার করেন মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. ফারহানা আক্তার দ্ধিতীয় স্থান অধিকার করেন একই বিদ্যালয়র মোসাম্মাৎ তাহসিনা তৃতীয় স্থান অধিকার করেন একই বিদ্যালয়ের রাসুলী ইলাল রুতবা।