মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন সফটওয়্যার ও অনলাইন পোর্টাল চালু

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন সফটওয়্যার ও অনলাইন পোর্টাল চালু
উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা আরও সহজ ও দ্রুততর করতে নতুন মেডিকেল অটোমেশন সফটওয়্যার এবং এর অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। রাবির এই নতুন সেবার মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা অনলাইনেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, চিকিৎসকদের সময়সূচি দেখা এবং বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।


মঙ্গলবার প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সফটওয়্যার ও অনলাইন পোর্টাল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ,


আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকী লিপি, রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তুফাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


এই সফটওয়্যার ও অনলাইন পোর্টাল উদ্বোধন করে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁর মন্তেব্যে বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রের সেবাকে আরও ব্যবহারকারী বান্ধব এবং সহজতর করার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসা কেন্দ্র ব্যবহারকারীদের এই সফটওয়্যারের মাধ্যমে অধিকতর ও দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নতুন এই ওয়েব পোর্টালটি সবফরপধষ.ৎঁ.ধপ.নফ লিংকে পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইন্টারনেট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর ব্যবহারকারীরা সেদিনের জন্য দায়িত্বরত চিকিৎসকদের তালিকা ও সময়সূচি দেখতে পারবেন এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।


এই সফটওয়্যারটি আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ ও তার টিম এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে।


নতুন এই সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসকগণ এখন ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন, যেখানে রোগীর লক্ষণ (ঝুসঢ়ঃড়সং), রোগের নাম (উরংবধংব), প্রয়োজনীয় ওষুধ (গবফরপরহব), প্যাথলজিক্যাল টেস্টসহ অন্যান্য পরামর্শ প্রেসক্রিপশনে উল্লেখ থাকবে। চিকিৎসাসেবার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এতে করে পরবর্তী চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।


অনলাইন সিস্টেমে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র ওই দিনের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ, একদিনের বুকিং অন্যদিনের জন্য গ্রহণযোগ্য হবে না এবং বুকিংগুলো দিন শেষে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হিসেবে বিবেচিত হবে। এছাড়া, মেডিকেল সেন্টারে করা বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এর রিপোর্টও এই পোর্টালের মাধ্যমে দেখা ও ডাউনলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে রিপোর্ট সংগ্রহের জন্য আলাদাভাবে মেডিকেল সেন্টারে উপস্থিত হওয়ার প্রয়োজন অনেকাংশে কমে যাবে। তবে কেউ চাইলে মেডিকেল সেন্টার থেকে টেস্ট রিপোর্টের হার্ড কপি সংগ্রহ করতে পারবেন।


উল্লেখ্য, পূর্বে মেডিকেল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রাবির আইডি কার্ড ব্যবহার করে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে হতো। একইসাথে পূর্বের পদ্ধতিও চালু থাকবে। নতুন অনলাইন পোর্টাল চালু হওয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক, সহজ এবং সময়সাশ্রয়ী হবে।


ভবিষ্যৎ এই অটোমেশন সিস্টেমটিকে পর্যায়ক্রমে আরও আধুনিক, পরিমার্জিত এবং ব্যবহারকারী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। ভবিষ্যতে এতে বেশ কিছু নতুন ফিচার ও সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য: মেডিকেল হিস্ট্রি ট্র্যাক: রোগীর পূর্বের সকল প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্টের গ্রাফিক্যাল এনালাইসিস।


মেডিসিন ইনভেন্টরি কানেক্টিভিটি: মেডিকেল সেন্টারে কোনো ওষুধ স্টকে আছে কি না তা তাৎক্ষণিক জানতে পারা। অ্যাম্বুলেন্স সার্ভিস ইন্টিগ্রেশন: জরুরি প্রয়োজনে অনলাইনেই অ্যাম্বুলেন্স রিকোয়েস্ট করার সুবিধা।


মোবাইল অ্যাপ সংস্করণ: ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা।


নোটিফিকেশন সিস্টেম: অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন বা টেস্ট রিপোর্ট তৈরি হয়ে গেলে এসএমএস বা পুশ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে জানানো ইত্যাদি।