মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বদলগাছীতে স্কুল ছাত্রীকে প্রেমের মেসেজ দেয়ায় পিয়নকে গণধোলাই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১ অপরাহ্ন
বদলগাছীতে স্কুল ছাত্রীকে প্রেমের মেসেজ দেয়ায় পিয়নকে গণধোলাই

নওগাঁর বদলগাছী বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের পিয়ন শৈকত হোসেন অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের মেসেজ করায় বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পিয়নকে ছাত্ররা স্কুলে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। এক পর্যায় পিয়ন দৌড়ে গিয়ে অফিস কক্ষে আশ্রয় নেয়। সেখানেও ছাত্ররা আক্রমন করে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল চলাকালীন সময়ে এই মারপিটের ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা ছরিয়ে পড়ে।


বিক্ষিপ্ত হয়ে পড়ে অভিভাবকরা। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি শান্ত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি স্কুলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অপরাধী হওয়ায় বহিস্কারের সিদ্ধান্ত নেয় কিন্তু বিক্ষিপ্ত জনগন দাবী করেন তাৎক্ষনাত বহিস্কার করতে হবে।


ঐ ছাত্রীর বাবা জানান, স্কুলের পরিবেশ ভালো না, অবশ্যই তাকে বহিস্কার করতে হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আগামীকাল জরুরী মিটিং কল করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, যেহেতু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা আছে। এই নিয়ম অনুসারে বৃহস্পতিবার স্কুলে জরুরী মিটিং কল করা হয়েছে। সভার সিদ্ধান্তক্রমে পিয়নকে বহিস্কার করা হবে। অনেক অভিভাবক জানান এই বিদ্যালয়ের যে অবস্থা এখানে ছেলে মেয়ে পড়ানো যাবে না।