পত্নীতলায় শিক্ষকদের মধ্যে মারধর, অভিভাবকরা হতাশ!
নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই প্রতিষ্ঠানের জুবায়ের নামে এক শিক্ষক মারাত্মক ভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসা সেবা নিচ্ছেন। এমন পরিস্থিতির সৃষ্টি হয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে। এ ঘটনায় আরও ৪ জন শিক্ষক আহত হয়েছেন।
জানা যায়, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার কারণে পাঠদানসহ নানা রকম বৈষম্যের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি এর আগেও কয়েক দফা হাতাহাতির ঘটনা ইতোমধ্যে ঘটেছে। কিন্তু, কোন সুরাহা হয়নি! বুধবার আবারো শিক্ষকদের মধ্যে হাতাহাতি করে মারধরের শিকার হন। এই ঘটনার ভিডিও এখন ‘টপ অফ দ্যা টাউন’ পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকরা। এ ঘটনার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে হতাশায় ভুগছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পত্নীতলা উপজেলা ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে।’