মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আটঘরিয়ায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

পাবনা প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
আটঘরিয়ায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
ঘটনার পর নিহতের বাড়িতে উৎসব মানুষের ভিড় জমে

পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 


নিহত লোকমান হোসেন (৫৫) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে। অভিযুক্ত ছেলে কামরুল ইসলাম (৩২)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে  বাবা লোকামানের কাছে নেশার টাকা চায় ছেলে কামরুল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে ছেলে কামরুল।  ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা লোকমানের।


এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।