মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মিনু ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
মিনু ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের মিষ্টি বিতরণ করা হয়।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ইউনিয়ন কার্যলয়ের সামনে শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো:দুলাল হোসেন । এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা । রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


বিপিজেএ রাজশাহী শাখার অভিনন্দন


রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ), রাজশাহী শাখা।


বুধবার এক অভিনন্দন বার্তায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষে সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান এই শুভেচ্ছা জানান।


নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীর মাটি ও মানুষের নেতা। এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে তিনি নিজের দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে এই শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করেছিলেন। তার এই অভিজ্ঞতা এখন জাতীয় পর্যায়ে কাজে লাগবে।


অভিনন্দন বার্তায় বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা বলেন, ‘মিজানুর রহমান মিনুর মতো একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে।’


অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক সামাদ খান তার বক্তব্যে বলেন, ‘রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর অবদান অনস্বীকার্য। ভূমিমন্ত্রী হিসেবে তিনি কেবল সারা দেশের ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন না, বরং রাজশাহীর ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।’


বিপিজেএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ভূমি মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু তার সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সারাদেশে ভূমি সেবার মান বৃদ্ধি করে স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলবেন।


আরটিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর  নতুন সরকারে ভূমিমন্ত্রীর  দায়িত্ব পাওয়ায় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- আরটিজেএ।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি শ. ম  সাজু  ও  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই অভিননন্দন জানান। অভিনন্দন বার্তায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- আরটিজেএ’র পক্ষ থেকে বলা হয়, জনাব মিজানুর রহমান মিনু অত্যান্ত দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের অধিকারী একজন রাজনীতিবিদ।


বিগত রাজনৈতিক নানা উত্থান-পতনে তিনি সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার মানসিকতা রাখেন। এমন এক নেতৃত্ব নতুন এই সরকারে মন্ত্রীত্বে আসায় তার মাধ্যমে রাজশাহীসহ সারাদেশে ভূমি ব্যবস্থাপনাসহ এই খাতের সকল সমস্যার কার্যকর সমাধানে মানুষ উপকৃত হবে। অভিনন্দন বার্তায় মিজানুর রহমান মিনুর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।