মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (১৮ ফেব্রুয়ারি) জয়পুরহাটের আক্কেলপুল থানার হাস্তাবসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তিদ্বয়- আক্কেলপুর থানার পশ্চিম হাস্তাবসন্তপুরেরমৃত মংলা প্রধানের ছেলে রমজান আলী মন্টু (৫২) এবং একই থানার শ্রীকৃষ্টপুরের সাইদুর রহমান মণ্ডলের ছেলে মামুনুর রশিদ (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা- যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৮০০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।