সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের  সহযোগিতায় ও রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থপনায়  সমাজেরয  সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি ) জেলা শহরের বিশ্বরোড মোড়ে ইফতার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। 


ইফতার বিতরণ অনুষ্ঠানে  ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, এরফান গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ, সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, শফিউর রহমান বিপ্লব, সোহেল রানা, নির্বাহী সদস্য ও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রেডক্রসেন্ট এর ইউএলও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। 


অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এফান গ্রুপ এরকম মানবিক কাজে সহায়তা করে রেডক্রিসেন্ট এর সেবা মূলক কাজকে আরো বেগবান করেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।


ইফতার বিতরনের এ মহান উদ্দোগকে পথচারীরা ও সুবিধাবঋিত মানুষগুলো  ধন্যবাদ দেন ।