মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফারুকের বাঁচার আকুতি

বাঘা প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফারুকের বাঁচার আকুতি

মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ফারুক আহমেদ (৩০)। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। ফারুক আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগি অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. এম মোর্শেদ জামান মিয়ার অধীনে চিকিৎসাধীন আছেন।


ফারুক আহমেদ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর খয়েরমিল গ্রামের মরহুম ফরজ আলী ও মাতা রিনা বেগম দম্পতির ছেলে। তিনি ৭ বছর আগে মরিয়ম খাতুন নামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের আরিয়ান আহমেদ নামের ৬ বছর এবং ১৮ মাস বয়সের আনাবিয়া আকতার নামের দুটি সন্তান রয়েছে। সে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। পিতার রেখে যাওয়া যতোটুকু জমি ছিল সেগুলো বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে নিরুপায় হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসা ও দুই নাতি ও ছেলের বৌকে নিয়ে বিধাবা মা রিনা বেগম পড়েছেন মহাবেকায়দায়। 


এ বিষয়ে প্রতিবেশি আবদুল হাই বলেন, ফারুক আহমেদ অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা বছর খানেক আগে মারা গেছে। বাবার রেখে যাওয়া যতোটুকু সম্পদ ছিল বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তার পরিবারের সামর্থ্য নাই ফারুকের চিকিৎসা করার। তাই সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। 


সাহায্য পাঠানোর ঠিকানা : ফরুক আহমেদ, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, হিসাব নম্বর : ৪৬০৫২০১০১০৬৪৭। বিকাশ নম্বর : ০১৬৮৩-০৬৫৮৮৬ ও নগদ নম্বর : ০১৭৩৫-৯৩৩০৫৭।