মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পোরশায় বোরো খেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
পোরশায় বোরো খেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলার একটি বোরো ধান খেত থেকে বুলু মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুলু মন্ডল সাপাহার উপজেলার তিলনা দোয়াশ গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা ধান খেত থেকে ওই লাশ উদ্ধার করে থানা পুলিশ।


পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, স্থানীয় কৃষকরা জমিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। আমরা লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।