মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রমজান উপলক্ষ্যে রাবি ছাত্রদল নেতার উদ্যোগে হেল্পডেস্ক স্থাপন

রাবি প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
রমজান উপলক্ষ্যে রাবি ছাত্রদল নেতার উদ্যোগে হেল্পডেস্ক স্থাপন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস. এম. মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে ‘রমজান হেল্পডেস্ক’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা থেকে ক্যাম্পাসের দুইটি স্থানে দুইটি বুথের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ইবলিশ চত্বরের মাঠ ও কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে হেল্প ডেস্কের বুথ স্থাপন করা হয়েছে। সেখানে বসার জন্য পরিষ্কার প্লাস্টিক শিট, ফল কাটার জন্য ছুরি ও চপিং বোর্ড, ইফতার মাখানোর বড় ও ছোট গামলা, পানির বোতল ও বিশুদ্ধ খাবার পানি, পানি সরবরাহের সুব্যবস্থা, উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ফেলার জন্য গার্বেজ ব্যাগ, ইফতার শেষে নামাজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ইফতার শেষে উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনেই প্রায় ৫০ জন এই সেবা গ্রহণ করেছেন।


এই ব্যতিক্রমি উদ্যোগের বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস.এম. মাহমুদুল হাসান মিঠু বলেন, ঠিক এক বছর আগেও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং সফলভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও পুরো রমজান মাসজুড়ে আমাদের হেল্প ডেস্কের সেবা চলবে, ইনশাআল্লাহ।


প্রথম রোজায় বুথ পরিচালনায় উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাহিদুজ্জামান নাহিদ, প্রচার সম্পাদক রাফি, সহ- সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও নাইমুল ইসলাম নাইম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাসিম, জিয়া হল ছাত্রনেতা সিয়াম, জাহিদ, শাহ্ মখদুম হল ছাত্রনেতা আলতাফিন, সোহরাওয়ার্দী হল ছাত্রনেতা নিশান সহ আরো অনেকে।