মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

রাজশাহী মহানগরঘেঁষা সীমাৗেল্প ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপির একটি দল এই মদ জব্দ করে। 


নগরীর মতিহার থানার জাহাজঘাট বালুরচর এলাকা থেকে বস্তাতে এই মদ পাওয়া যায়। এ সময় চোরাচালানিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়া হয়েছে। 


এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।