শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভাষা শহিদদের স্মরণে আরসিআরইউর শ্রদ্ধা

সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১ অপরাহ্ন
ভাষা শহিদদের স্মরণে আরসিআরইউর শ্রদ্ধা

‎মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) সদস্যবৃন্দ।


‎শনিবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির ‎নেতৃত্বে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা।


‎এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর  ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু. মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহ মো. মাহবুব আলম সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।


‎এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন,  প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামসহ সহযোগী সদস্যবৃন্দ।


‎উল্লেখ্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি  রাজশাহীতে নির্মিত এই শহিদ মিনারকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দেওয়ার দীর্ঘদিনের দাবি থাকলেও এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি মেলেনি। ফলে স্থানীয় ভাষা সৈনিকরা দীর্ঘদিন থেকেই প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি এই শহিদ মিনারের স্বীকৃতি দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন।