মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কেশরহাট প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

মোহনপুরে জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে ইফতার আয়োজন করা হয়। 


শনিবার বিকেলে (২১ ফেব্রুয়ারি) মোহনপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধার পরিচালনায় রমজানের তাৎপর্য দেশ জাতির কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানানো হয়। বক্তব্য দেন মোহনপুর উপজেলা জামায়াতের আমীর  উপাধক্ষ্য জিএম আবদুল আওয়াল। 


রাজশাহী জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিনের রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা উপাধক্ষ্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার  উপাধক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার শাহজামাল, কেশরহাট পৌর জামায়াতের আমির  আবদুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমানসহ অনেকে।


এসময় সাংবাদিকদের মধ্যে দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক সানশাইন পত্রিকার  মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক নতুন প্রভাত পত্রিকার মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, অনলাইন পদ্মা টাইম টোয়েন্টিফোর ডটকমের মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাতসহ আরো অনেক উপস্থিত ছিলেন ।