সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন
শিবগঞ্জে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন,


সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুত তোয়াব, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজয় কর্মকরসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।


এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত