সোমবার, জুন ২২, ২০২৬

রাবি আইন বিভাগ, এনএলএএসও এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাবি প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
রাবি আইন বিভাগ, এনএলএএসও এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্ন করার লক্ষ্যে আইন বিভাগ, এনএলএএসও এবং ব্র্যাকের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


সমঝোতা স্মারক অনুযায়ী, ব্রাক আইন বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করাবে। পাশাপাশি এনএলএএসও নামের সরকারি সংস্থা বর্তমানে যেটি অধিদপ্তরে পরিণত হয়েছে সেখানেও শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ থাকবে।


এ দুটো সংস্থা রাবির আইন বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আইনি পরামর্শ প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন ও তিনটি পক্ষ যৌথভাবে আইনি গবেষণাসহ বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদিও আয়োজন করবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জুসহ বিভাগের শিক্ষকবৃন্দ, ব্র্যাক ও  এনএলএএসও-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।