ভাষা শহীদ দিবসে এমপি মিলনের আহ্বান: কথায় নয়, কাজে হোক পরিচয়
রাজশাহীর মোহনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ‘একুশ জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ,
সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি খুশবর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন শিখা, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, পরিকল্পনা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আলী রেজা,
শিক্ষা অফিসার লায়লা আরজুমান, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, এলজিইডি কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান, নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা রাজিব হোসেন, মোহনপুর থানা এসআই ইয়ামিন আলী।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন মোহনপুরের শিক্ষা উন্নয়ন, কৃষি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও পানের পোকা দমনসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য মোহনপুর উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত অফিসারবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হোন।