সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
বাঘায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, ওসি সেরাজুল হক প্রমুখ।


এর আগে উপজেলা প্রশাসন, বিএনপি, জাসদ, মুক্তিযোদ্ধা, বাঘা থানা, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্টান, এনজিও, সামাজিক সংগঠন আলাদা ব্যানারে শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।