এফএনবি উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে অলোকার মোড় থেকে প্রভাতফেরী বের হয়ে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রভাতফেরীতে নেতৃত্ব দেন জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মহসিন আলী, এফএনবি রাজশাহী জেলার সহ-সভাপতি ও লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক ও ব্যুরো বাংলাদেশের রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাইদ সিকদার।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবির সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এফএনবি রাজশাহী জেলার শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ব্র্যাক, আশা, বুরে্যা বাংলাদেশ, লফস আলাদা ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।