সোমবার, জুন ২২, ২০২৬

‘৫ টাকা নিয়ে’ বিবাদ, প্রাণ গেল ছোট ভাইয়ের

সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
‘৫ টাকা নিয়ে’ বিবাদ, প্রাণ গেল ছোট ভাইয়ের

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন। এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিল নিয়ে বিবাদের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্য, দুই ভাই একটি মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন। বিলও দেন ভাগাভাগি করে।

সাবিনা বলেন, গত মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে যান আলমগীর। সেখানে খোরশেদসহ কয়েকজন মারধর করলে তার স্বামীর মৃত্যু হয়।

তথ্যসূত্র: বিডিনিউজ