মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আজ কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে

সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ অপরাহ্ন
আজ কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে

এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন-এমটব।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমটব এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।

এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তথ্যসূত্র: বাংলানিউজ