শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন
শনিবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মকর্তা-কর্মচারীগণ সাহেববাজার বাটার মোড়ে সমবেত হয়ে র্যালি সহকারে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং এসইসিপি, রাজশাহীসহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); অফিসার্স অ্যাসোসিয়েশন; কর্মকর্তা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং এসইসিপি, রাজশাহী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।