সোমবার, জুন ২২, ২০২৬

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চিন: রাষ্ট্রদূত

সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চিন: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং।


রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চিন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে  দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।


নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলচনা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।


প্রধানমন্ত্রী তারেক রহমান চিন সফরে যাবেন কি না -এমন প্রশ্নের উত্তরে চিনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চিনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারো চিনে হাই লেভেল ভিজিট হবে।


তথ্যসূত্র: বাংলা নিউজ