মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নাটোরে স্কাউটস্ প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

নাটোর প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
নাটোরে স্কাউটস্ প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

আলোচনা সভা, শোভাযাত্রা, ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে নাটোরে স্কাউটস্ আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে জেলায়  বিপি দিবস পালন করা হয়েছে।   


এ উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মীরপাড়া পুরাতন জিন্না স্কুল চত্তরে স্কাউটস্ অস্থায়ী ভবনে জেলা স্কাউটস্ এবং জেলা রোভার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,


নাটোরের  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম।


এ আলোচনা সভায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।


এরআগে স্কাউটস ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।