শাপলার উদ্যোগে জাতীয় শহীদ দিবস উদযাপন
বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাপলা এর রাজশাহীস্থ বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) কনফারেন্স হলে আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা ও দোয়া করা হয়।
দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল ০৯:৩০ টায় সংস্থার উদ্যোগে নিবার্হী পরিচালকসহ প্রধান কার্যালয়ের স্টাফদের নেতৃত্বে একটি টিম রাজশাহী কলেজ প্রাঙ্গণে র্যালি ও কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে এবং কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
২য় পর্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট নীরবতা পালন করেন, এরপর দিবস সম্পর্কিত আলোচনা এবং সবশেষে ভাষা শহিদদের জন্য দোয়া করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক লার্নিং সেন্টারের লার্নিং ম্যানেজার হাদিউল ইসলাম, ফান্ড রেইজিং, এসেট ও কমিউনিকেশন এর সহকারী পরিচালক মাহবুব হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এমএফপি এর সহকারী পরিচালক হাসিবুর রহমান ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী পরিচালক আলীনুর হোসেনসহ সংস্থার প্রকল্প, বিভাগ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সবশেষে শাপলা কালচারাল স্কুল এর শিক্ষার্থী ও স্টাফগণ মহান একুশ ও দেশের গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ।