সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ অপরাহ্ন
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির মোড়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী শহীদ মিনার চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন।


নগরীর সোনাদিঘি মোড়ে নির্মিত এই দৃষ্টিনন্দন শহীদ মিনারটি ৭ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা ব্যয়ে রাজশাহী জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত হয়েছে। প্রায় ৬২ শতাংশ জমির ওপর নির্মিত এই স্থাপনাটি ভাষা শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এদিকে, মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর, ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন— রাজশাহী রেঞ্জ পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী জেলা পুলিশ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গসংগঠন এবং নানা শ্রেণি ও পেশার মানুষ।